আমি ব্যাক্তিগত ভাবে ফায়ারফক্স ভক্ত। তবে ক্রোম ও আজকাল কম যায় না। ক্রোম এর একটা বড় সুবিধা এর ভিউ্ইং সুবিধা বেশি। ফায়ারফক্সে মেনুবার, টুলবার এবং বুকমার্কস টুলবার এর কারনে বেশ খানিকটা জায়গা নষ্ট হয়। আবার বুকমার্কগুলোতে দ্রুত ঢুকতে চাওয়াটাও দরকার। আসুন দেখি যদি কিছু একটা করা যায় যাতে করে ফায়ারফক্সের খানিকটা ভিউইং স্পেস বাড়ানো যায় আবার বুকমার্ক গুলোতে ঢুকাও যায় দ্রুত।
প্রথমে যে বুকমার্কগুলো আপনার প্রায়ই দরকার হয়, সেগুলোকে বুকমার্ক করুন কিংবা ট্রান্সফার করুন, বুকমার্কস টুলবার এ। সাধারনত কোন পেজ কে বুকমার্ক করতে চাইলে ওই পেজ এর ট্যাব কে ড্র্যাগ করে বুকমার্ক টুলবার এ ছেড়ে দিলেই বুকমার্ক হয়ে যাবে ওখানে। যদি আগে থেকেই করা থাকে বুকমার্ক সেক্ষেত্রে বুকমার্ক ম্যানেজার থেকেও ড্র্যাগ এন্ড ড্রপ করে বুকমার্ক থেকে বুকমার্ক টুলবার এ বুকমার্ক নিয়ে আসতে পারেন।
যেমন ধরা যাক আমার ফায়ারফক্স উইন্ডো।
এবার মেনুবার এর খালি অংশে রাইট ক্লিক করুন। ওখান থেকে Customize এ ক্লিক করুন।
নীচের মত কাষ্টমাইজ টুলবার বক্স দেখা যাবে। খেয়াল করুন, বুকমার্ক টুলবার এর জায়গায় এখন বুকমার্কগুলো দেখাচ্ছে না, যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে “Bookmark Toolbar Items”
এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই “Bookmark Toolbar Items” কে ড্র্যাগ করে মেনুবারের পাশে ফ্রী স্পেস এ ড্রপ করা। ড্র্যাগ এন্ড ড্রপ মিশন শেষ করে ফেলুন। এবার “কাষ্টমাইজ টুলবার” থেকে Done এ ক্লিক করে বন্ধ করে দিন (চাইলে উপরে ডানদিকের ক্লোজ আইকনে ক্লিক করেও বের হয়ে আসতে পারেন, আপনার মর্জি )
দেখুন, বুকমার্ক টুলবার চলে গেছে মেনুবারে। মেনুবারের পাশে এখন বুকমার্ক গুলো দেখা যাচ্ছে। কিন্তু যেখানে বুকমার্ক টুলবার ছিল সেই জায়গাটা খালি দেখা যাচ্ছে।
এবার এই খালি জায়গাতে রাইট ক্লিক করুন। আগের মতই ড্রপডাউন বক্স আসবে। এবার দেখুন ওখানে Navigation Toolbar এবং Bookmark Toolbar দুটোতেই টিকমার্ক করা আছে। সযত্নে Bookmark Toolbar টি আনমার্ক করে দিন।
আপনার ফায়ারফক্স দেখাবে এখন এমনঃ
ব্যাস!!! আপনার খানিকটা ভিউইং জায়গা বেড়ে গেল একই সাথে আপনার প্রয়োজনীয় বুকমার্কগুলোতে এবার থেকে ঢুকতে পারবেন শুধু এক ক্লিকেই।
কোনটা আপনার জন্য বেশি উপকারী হবে জানিনা, আমার জন্য দুটোই বেশ উপকারী।
এছাড়াও, F11 চেপে ফুলস্ক্রীণ মোডে চলে যেতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার কিছুটা সমস্যা হতে পারে। যেহেতু পুরো স্ক্রীণ জুড়ে ফায়ারফক্সের পেজটা দেখবেন কাজেই অন্য এপ্লিকেশন এ যেতে হলে আবার আপনাকে ফুলস্ক্রীন মোড থেকে বের হয়ে আসতে হবে। তাছাড়া ফুলস্ক্রীণ মোডে আপনি বুকমার্ক এবং মেনুবার এও যেতে পারবেন না।



যাক আমি তো ভাবতেছিলাম সবাই ফায়ারফক্স ছেড়ে ক্রম তে চলে যাচ্ছে ! কিন্তু আমিতো ফায়ারফক্স ছাড়া থাকতে পারি না ! তাই জন্যে অনেক ভাল হল ! আশা করি ভাইয়া আরো ভাল ভাল পোস্ট দিবেন !
লেখাগুলো আরো বড় দেখালে ভাল হত। এখন পড়তে সমস্যা হয়।
ধন্যবাদ । আমার অনেক কাজে এসেছে।
এত ঝামেলা করার দরকার আছে। ক্রোম অনেক ভালা। ড়্যামেও চাপ কম দেয়।
যাই হোক, ফায়ারফক্সে এরকম করে যায়গা বাড়ানো যায়, এবং নিচের স্ট্যাটাস বার কেউ হাইড করার অ্যাডওন আছে। মেনুবার হাইড করারও অ্যাডওন আছে। ঔ সব লাগাইলে আরেকটু ভালো হয়।
এককালে ফায়ারফক্স ইউস করতে হত, লিনাক্সে ক্রোম আসার আগে, তখন এইসব করতাম । আমি আবার বুকমার্ক পুরা উরাই দিতাম, তারপর অ্যাড্রেসবার আর সার্চবার কে মেনু বারে ঢুকাইদিয়ে সব হাইড করে দিতাম। Alt চাপলে মেনুবার আসত।
যারা ক্রোম ব্যবহার করেন তাদের জন্য সমস্য নয়। কিন্তু যারা ফায়ারফক্স নির্ভরশীল, তাদের জন্য অন্তত কাজে আসবে মনে হয়। আর এই পোষ্ট গরীবদের জন্য, মনিটরের স্ক্রীণ যাদের ১৫এর বেশী না