এন্ড্রয়েড জগতে কাস্টম রমের মধ্যে সবচেয়ে বেশী আলোচিত নামটি হচ্ছে Cynogenmod7 বা সংক্ষেপে CM7. এই রমে রয়েছে অসংখ্য ফীচার এবং কাস্টমাইজেশন ফীচার যা দিয়ে আপনি আপনার ইচ্ছেমত কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ফোন কে। তবে চাইলেই আপনি আপনার ফোনে এই রম ইন্সটল করতে পারছেন না, ঐ নির্দিষ্ট ফোনের জন্য CM7 এর পোর্ট থাকতে হবে। অন্যথায় এটি কাজ করবে না।
বর্তমানে মিড রেঞ্জ ফোনগুলোর মধ্যে বহুল আলোচিত এবং প্রচুর জনপ্রিয় একটি ফোন হচ্ছে গ্যালাক্সী এইস (Galaxy Ace, GT-S5830, a.k.a Cooper), গ্যালাক্সী এস বা এস২ এর জন্য CM7 সাপোর্ট থাকলেও “গ্যালাক্সী এস মিনি” হিসেবে পরিচিত এইস জন্য এতদিন CM7 সাপোর্ট ছিল না। আশার কথা, ব্যবহারকারীদের চাহিদার ভিত্তিতে সম্প্রতি রিলিজ পেয়েছে Galaxy Ace এর জন্য CM7 এর রিলিজ ক্যান্ডিডেট ভার্সন। কিছুটা বাগ রয়েছে অবশ্য, কিন্তু CM7 ফোনে থাকা মানে অন্যরকম একটা আমেজ। ফাইনাল ভার্সনে এর বেশীরভাগই ফিক্স করা হয়ে যাবে আশা করা যাচ্ছে।
চলুন দেখে নেই এক নজরে CynogenMod 7 RC1 for Galaxy Ace (GT-S5830)ঃ
১) গ্যালাক্সী এইস এর জন্য সর্বশেষ স্টক রম আপডেট হচ্ছে, ২.৩.৪ কিন্তু CynogenMod7 এ ব্যাবহার করা হয়েছে ২.৩.৫ ভার্সন, যেখানে কিনা স্যামসাং এখনও অফিশিয়ালি এস২ তে ২.৩.৫ আপডেট দেয়া নিয়ে চিন্তাভাবনা করছে। স্বভাবতই স্টক রম আপডেট গুলো দেরীতেই আসে। এদিক থেকে CM7 প্রায়োরিটির দিক থেকে বেশ এগিয়ে গেল।
২) রম আপগ্রেডের জন্য CWM Manager ব্যাবহার করলেই চলে, আপগ্রেড প্রসেস সব মিলিয়ে ৩/৪ মিনিটের মধ্যে হয়ে যায়।
৩) UI ম্যানেজমেন্টের জন্য ব্যাবহৃত হয়েছে, Adblw UI. ইচ্ছেমত কাস্টমাইজ করতে পারবেন।
৪) রমের সাইজ মাত্র ৯৫ মেগা, কিন্তু যথেষ্ঠই ফীচার রয়েছে সে তুলনায়।
৫) কিছু গুগোল এ্যাপ বাদ দেয়া হয়েছে, যোগ করা হয়েছে Car Mode।
৬) কাস্টমাইজেশন হিসেবে CRT Animation Effect, OverGlow+Bounce Effect ইত্যাদি রয়েছে, ইনফ্যাক্ট, CM7 এ কাস্টমাইজেশনের অভাব নেই। কোনটা রেখে কোনটা বলি!
৭) ক্যামেরা ইউআই পরিবর্তিত হয়েছে, প্রায় আই্ফোনের ইউআই ই বলা যায়, পছন্দ হয় নি ব্যাপারটা, তবে ইন্টারফেসটা সুন্দর এটা মানতে হবে। তবে কিছু জিনিস মিসিং, আপনি রেজ্যুলেশন পরিবর্তন করার অপশন পাবেন না, সিন মোড চেঞ্জ করার অপশনও নেই।
৮) কীবোর্ড হিসেবে ব্যাবহার করা হয়েছে জিঞ্জারব্রেড বিল্টইন কীবোর্ড, সোয়াইপ কীবোর্ড আলাদা করে ইন্টস্টল করতে পারবেন।
৯) গ্যালাক্সী এইস ফোনের একটা লিমিটেশন (অন্তত আমার যেটা মনে হয়েছিল) হচ্ছে এর স্টক রিংটোন/নোটিফিকেশন এর সীমাবদ্ধতা। হাতে গোনা অল্প কয়েকটি ভাল টিউন ছিল, CM7 এ মূল টিউনগুলোর পাশাপাশি যোগ করা হয়েছে অসংখ্য চমৎকার টিউন। আমার পছন্দ হয়েছে (এতটাই হয়েছে যে আমি স্টক রমেও সেগুলো কপি করে বসিয়ে দিয়েছি)
১০) ডিসপ্লে রোটেশন এখন কেবল ৪ দিকেই করা যায়, স্টক রমে ৩দিকে করা যেত।
১১) প্রথম ভার্সনে ওয়াইফাই ও ক্যামেরা নিয়ে ঝামেলা ছিল কিঞ্চিৎ, আপডেটে সেগুলো ফিক্স করা হয়েছে।
১২) গুগোল এ্যাপস এর একদম আপডেটেড ভার্সনগুলো দেয়া আছে।
১৩) বাংলা রেন্ডারিং সমস্যা। এটাই সম্ভবত সবথেকে বড় বাগ এখন পর্যন্ত এই রমে। তবে আশা করা যায় এটা ঠিক হয়ে যাবে দ্রুত।
১৪) পারফর্মেন্স আপডেট হয়েছে, তবে রম কতটুকু ব্যাবহার হচ্ছে দেখার জন্য গতানুগতিক টাস্ক ম্যানেজার নেই। অন্য এ্যাপস দিয়ে কাজটা করতে পারবেন।
১৫) এ্যাপ ইনস্টলের জন্য এক্সটার্নাল মেমোরীকে সিলেক্ট করে দেয়া সম্ভব এখন।
১৬) কিছু এ্যাপ ক্রাশ করে, যেমন বিল্টইন দেয়া টর্চ এ্যাপ ক্রাশ করছে দেখলাম।
১৭) অডিও ম্যানেজমেন্টের জন্য DSP Manager ব্যাবহার করা হয়েছে। এটা দিয়ে আপনি ফোন, হেডফোন এবং ব্লুটুথ হেডফোন এর জন্য আলাদা ভাবে অডিও সেটিংস কনফিগার করতে পারবেন।
১৮)প্রোফাইল অপশন যোগ করা হয়েছে, আপনি সময় উপযোগী প্রোফাইল সিলেক্ট করতে পারবেন। (Meeting, Home, Silent, etc)
১৯) পাওয়ার মেনুতে রিস্টার্ট বাটন যোগ করা হয়েছে এখান থেকে আপনি সরাসরি রিকভারী মোডে যাওয়ার জন্য সিলেক্ট করে দিতে পারবেন।
২০) স্ক্রীণশট নেয়ার জন্য পাওয়ার বাটন কনটেক্সটে অপশন যোগ করা হয়েছে।
২১) বেশ সুন্দর কিছু লাইভ ওয়ালপেপার এবং CM7 ওয়ালপেপার রয়েছে।
২২) এ্যাপ ড্রয়ারে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ ব্যাবহারের সুবিধা।




এসব ছাড়াও আরো অসংখ্য কাস্টমাইজেশন ফীচার রয়েছে যা বলে শেষ করা সম্ভব নয়, এই রম ইনস্টল করতে চাইলে দেখতে পারেন XDA Forum এর এই লিংক টি।
ভাইয়া এই রমটা কি samsung galaxy apollo তে ইনস্টল করা যাবে?
Nop, this rom is ported for Ace only, You may search for a CM7 rom for Apolo.